শনিবার, ২ মে, ২০২৬১৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

কেলেঙ্কারির ভারে ডুবছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ১৮:৪

শেয়ার করুনঃ
কেলেঙ্কারির ভারে ডুবছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক

ক্রিসেন্ট গ্রুপের নানা জাল-জালিয়াতি, অর্থপাচার ও আত্মসাতের ঘটনার পর ডুবছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। হল-মার্ক ঋণ কেলেঙ্কারির বোঝা বইছে সোনালী ব্যাংক। ঋণ জালিয়াতিতে এখনও বেহাল দসা বেসিকের। অগ্রণী, রূপালী ও বিডিবিএলেরও একই অবস্থা। এসব ব্যাংকে লাগামহীনভাবে বাড়ছে খেলাপি ঋণ। নানা সংকটে মূলধনও খেয়ে ফেলছে। সব মিলিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো চলছে নানা অনিয়ম-অব্যবস্থাপনায়। রাজনৈতিক হস্তক্ষেপও বেড়েছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের একক কর্তৃত্বও নেই এসব ব্যাংকে। ফলে বাড়ছে নানা জাল-জালিয়াতি, অর্থপাচার ও আত্মসাতের ঘটনা। এতে নাজুক অবস্থায় পড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। খারাপ অবস্থা থেকে এসব ব্যাংককে ফেরাতে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে সুশাসন নিশ্চিতের পাশাপাশি ঋণ কেলেঙ্কারির নেপথ্যের নায়কদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্র খাতের ব্যাংকগুলোর আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। খেলাপি ঋণ বেড়েছে। প্রভিশন সংরক্ষণে ব্যর্থ, মূলধন ঘাটতি ও লোকসানের কারণে নাজুক অবস্থায় পড়েছে এসব ব্যাংক।

জনতা ব্যাংক

ক্রিসেন্ট ও অ্যাননটেক্স গ্রুপের ঋণ কেলেঙ্কারিতে কোণঠাসা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। একসময় প্রচণ্ড দাপটে থাকা ব্যাংকটি এখন খেলাপি ঋণের ভারে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এখন সরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ জনতার। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৯ সালের মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে ২১ হাজার ৪১০ কোটি ৫২ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৪৩ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে ওই দুটি গ্রুপের ঋণই প্রায় ১০ হাজার কোটি টাকা। এছাড়া ব্যাংকটির মূলধন ঘাটতি রয়েছে চার হাজার ৮৮৮ কোটি ৮ লাখ টাকা। এর ফলে ব্যাংকটি বড় লোকসানে পড়বে। এ বিষয়ে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, খেলাপি ঋণ বেড়েছে, এর মূল কারণ ক্রিসেন্ট ও অ্যাননটেক্স গ্রুপ। ওই দুটি গ্রুপের ঋণ আদায় না হওয়ায় খেলাপি ঋণ অনেকে বেড়েছে। এজন্য মামলা ও সমন্বিত পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া ১২০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় হয়েছে। আশা করছি, চলতি বছরে আমরা ঘুরে দাঁড়াতে পারব।

আরও

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

সোনালী ব্যাংক

হল-মার্ক ঋণ কেলেঙ্কারির বোঝা এখনও বাইছে সোনালী ব্যাংক। হল-মার্কের কাছে সোনালী ব্যাংকেরই আটকে আছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। খেলাপি ঋণে জর্জরিত ব্যাংকটির আর্থিক সূচকেরও উন্নতি নেই। ২০১৯ সালের মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে ১২ হাজার ২৩৭ কোটি ২৩ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ২৯ দশমিক ২৬ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটির মন্দ ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ বা প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে। আলোচিত সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি তিন হাজার ৩৪০ কোটি ৯২ লাখ টাকা।

ব্যবসা ও বাণিজ্য
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বেসিক ব্যাংক

২০০৯ থেকে ২০১৩ সাল, চার বছরে ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংক থেকে সাড়ে চার হাজার কোটি টাকা লুট হয়। টাকার অঙ্কে দেশের ইতিহাসে এককভাবে এটাই সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি। ব্যাংকটির এ লুণ্ঠনে সরাসরি জড়িত ছিলেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। তাকে সহায়তা করেন ওই সময়ের পরিচালনা পর্ষদ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকটি। কিন্তু বেসিক ব্যাংক কেলেঙ্কারির সেই মহাপুরুষ এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ২০১৯ সালের মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে আট হাজার ৮০৪ কোটি ১২ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৫৮ দশমিক ২৪ শতাংশ। খেলাপির চাপে ব্যাংকটি মূলধনও খেয়ে ফেলছে। চলতি বছরের মার্চ শেষে বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ২৩৬ কোটি ৬৪ লাখ টাকা।

আরও

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

২০৩০ সালের মধ্যেই জলবায়ু ঝুঁকিতে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক

অগ্রণী

আলোচিত মুন গ্রুপ কেলেঙ্কারিসহ ঋণ বিতরণে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ে অগ্রণী ব্যাংক। ২০১৯ সালের মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে ছয় হাজার ১৪৭ কোটি ১১ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৭ দশমিক ১০ শতাংশ। এছাড়া ব্যাংকটির মূলধন ঘাটতি রয়েছে এক হাজার ৫৪ কোটি ২৯ লাখ টাকা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রূপালী

নানা অনিয়মের কারণে বিতরণ করা ঋণ ফেরত আনতে পারছে না রূপালী ব্যাংক। ২০১৯ সালের মার্চ প্রান্তিক শেষে ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে চার হাজার ৩৮০ কোটি ৪৬ লাখ টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৮ দশমিক ১৬ শতাংশ। আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির মন্দ ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ বা প্রভিশন রাখতে ব্যর্থ হয়েছে। ব্যাংকটির প্রভিশন ঘাটতি রয়েছে এক হাজার ৪৪ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া ব্যাংকটির মূলধন ঘাটতি রয়েছে ১৫৪ কোটি ৭৯ লাখ টাকা।

বিডিবিএল

অযোগ্য ব্যক্তি এবং ভুঁইফোড় কিছু প্রতিষ্ঠানকে জামানতবিহীন ঋণ দিয়ে ধুঁকে ধুঁকে চলছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে (বিডিবিএল)। আদায় হচ্ছে না বেনামে যাওয়া ঋণ। ফলে বাড়ছে খেলাপি। সর্বশেষ তথ্য বলছে, প্রতিষ্ঠানটির বিতরণ করা ঋণের ৫৬ দশমিক ২৭ শতাংশই খেলাপি। ২০১৯ সালের মার্চ প্রান্তিক ব্যাংকটির খেলাপি দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকা। আর মন্দ ঋণের কারণে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ বা প্রভিশন রাখতে হয়েছে ৩৯১ কোটি টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নাজুক পরিস্থিতির মূল কারণ হলো, সুশাসনের অভাব। অনিয়ম-অব্যবস্থাপনা, প্রভাবশালীদের চাপ ও রাজনৈতিক হস্তক্ষেপ তো রয়েছে-ই। তিনি বলেন, প্রভাবশালীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেন না। বিভিন্ন চাপের কারণে ব্যাংকগুলোরও কিছুই করার থাকে না। এ কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে। ফলে ব্যাংকগুলো মূলধনও খেয়ে ফেলছে।

‘খেলাপি ঋণ না কমলে ব্যাংক খাত স্বাভাবিক হবে না। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে কঠোর হতে হবে। সরকারকেও সহযোগিতা করতে হবে’- যোগ করেন সাবেক এ গভর্নর। একই সঙ্গে সুশাসন নিশ্চিতের পাশাপাশি ব্যাংকগুলোর পর্ষদ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে বলেও জানান তিনি। সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নানা অনিয়মের কারণে বৈদেশিক বাণিজ্য থেকে ছিটকে পড়ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। সংস্থাটি বলছে, একসময় দেশের বৈদেশিক বাণিজ্য (আমদানি-রফতানি) সেবা প্রদানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকই ছিল চালকের আসনে। কিন্তু ব্যবস্থাপনার ব্যর্থতায় এ স্থান দখলে নিয়েছে বেসরকারি ব্যাংকগুলো। ২০১৮ সালে দেশের মোট রফতানির মাত্র ৭ শতাংশ হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে। বছরটিতে রফতানি বাণিজ্যের ৭৪ শতাংশই হয়েছে বেসরকারি ব্যাংকের হাত ধরে।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

ইরানে অবিস্ফোরিত গোলাবারুদ বিস্ফোরণে ১৪ বিপ্লবী গার্ড নিহত

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

মাজার জিয়ারত শেষে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাজার জিয়ারত শেষে সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন সরকারের অধীনে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

নতুন সরকারের অধীনে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন

ইরানের পরবর্তী টার্গেট কে? কৌতুকের ছলে ট্রাম্প

ইরানের পরবর্তী টার্গেট কে? কৌতুকের ছলে ট্রাম্প

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

এ সম্পর্কিত আরও পড়ুন

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ ভোজ্যতেলকে ঘিরে বাজারে তৈরি হয়েছে নতুন অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার জীবনে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো সহজে

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

স্বর্ণের দামে বড় দরপতন, নতুন মূল্য ঘোষণা

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। নতুন করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী

দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার নতুন করে সোনার মূল্য নির্ধারণ করেছে, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকায় পৌঁছেছে। বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে নতুন

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দীর্ঘ ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে