মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিবিধ খবর

আবারো বার্ড ফ্লু ফিরলো বাংলাদেশে, পোল্ট্রি শিল্পে নতুন সংকট !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ২৩:২৫

শেয়ার করুনঃ
আবারো বার্ড ফ্লু ফিরলো বাংলাদেশে, পোল্ট্রি শিল্পে নতুন সংকট !

যশোরে মুরগির খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় পোল্ট্রি শিল্পে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সাত বছর পর বাংলাদেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যশোর জেলার একটি খামারে তিন হাজার ৯৭৮টি মুরগির মধ্যে এক হাজার ৯০০টি মারা গেছে, বাকিগুলোকে মেরে ফেলা হয়েছে। ২০১৮ সালের পর এই প্রথম বার্ড ফ্লু শনাক্ত হলো, যা খামারিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) এই ঘটনাকে গুরুত্ব সহকারে নিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পোল্ট্রি শিল্প ইতোমধ্যেই নানা সংকটে জর্জরিত, এবার বার্ড ফ্লু প্রাদুর্ভাব শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।  

বিপিএ’র সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, যশোরে বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় পুরো শিল্পের জন্য হুঁশিয়ারি সংকেত দেখা দিয়েছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে বহু খামার বন্ধ হয়ে গেছে, লাখ লাখ মুরগি নিধন করা হয়েছে এবং অসংখ্য খামারি তাদের পেশা হারিয়েছেন। এবারও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে পোল্ট্রি শিল্পের ব্যাপক ক্ষতি হতে পারে। প্রাণিসম্পদ অধিদপ্তর ইতোমধ্যে জরুরি ব্যবস্থা নিয়েছে।  

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেছেন, সরকার বার্ড ফ্লু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে। খামারিদের সতর্কতা বাড়ানো হয়েছে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, এবারের পরিস্থিতি আগের মতো নয়, তাই দ্রুতই এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি আরও জানান, যশোরের ওই খামারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ফ্লু যাতে অন্যত্র না ছড়ায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

আরও

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯

মিরপুরের রূপনগরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৯
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, মার্চের শুরুতে বার্ড ফ্লু শনাক্তের খবর পাওয়ার পরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা যশোরের খামারটি পরিদর্শন করেছেন এবং ফ্লুর উৎস ও বিস্তার নিয়ে তথ্য সংগ্রহ করছেন। তিনি বলেন, এই ফ্লু যাতে আর না ছড়ায়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বার্ড ফ্লু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
২০০৭ সালে বাংলাদেশে প্রথমবারের মতো বার্ড ফ্লু শনাক্ত হয়েছিল। তখন প্রায় ৩৭০টি খামার বন্ধ হয়ে যায় এবং ১০ লাখের বেশি মুরগি মেরে ফেলা হয়। ২০০৮ সালে মানুষের দেহেও বার্ড ফ্লু শনাক্ত হয়েছিল। ২০১৩ ও ২০১৭ সালেও বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, কিন্তু ২০১৮ সালের পর এবারই প্রথম এটি ফিরে এসেছে। পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িতরা আশঙ্কা করছেন, যদি এই প্রাদুর্ভাব ব্যাপক আকার ধারণ করে, তাহলে আগের মতোই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে।  

বর্তমান পরিস্থিতিতে খামারিদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। একই সঙ্গে সাধারণ মানুষকে নিশ্চিন্তে হাঁস-মুরগি ও ডিম খাওয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে মাংস ও ডিম রান্না করলে বার্ড ফ্লু সংক্রমণের কোনো ঝুঁকি নেই। তবে খামারিদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।  

যশোরে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা দ্রুত পদক্ষেপ নিয়েছেন। খামারটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং আশেপাশের এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ফ্লু যাতে দেশের অন্যান্য অঞ্চলে না ছড়ায়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পোল্ট্রি শিল্পের সঙ্গে জড়িত সকলকে এই সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

আরও

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

এ সম্পর্কিত আরও পড়ুন

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

শান্তা-শাওন-মাহির বিরুদ্ধে অভিযোগে উদ্বেগ, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন নতুনধারার

নতুনধারা বাংলাদেশ এনডিবি শান্তা ফারজানা, অভিনেত্রী শাওন ও অভিনেত্রী মাহির বিরুদ্ধে দায়ের করা অভিযোগ আমলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা এ ঘটনাকে বাক স্বাধীনতার জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে ভিন্নমত প্রকাশের ক্ষেত্র ক্রমেই সংকুচিত হচ্ছে। যারা একসময় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলেছিলেন, তারাই এখন ভিন্নমতের মানুষের বিরুদ্ধে অভিযোগ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের অন্তত আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে। এতে নদীবন্দরগুলোকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকায় সিসি ক্যামেরায় ধরা পড়লেই মামলা

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন ভাঙলে এখন আর তা চোখ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিও ও স্থিরচিত্র সংগ্রহ করে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো শুরু হয়েছে। ডিএমপি জানিয়েছে, যানজট কমানো এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে,

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

দীর্ঘ ১৫ বছর পর চাকরিতে ফিরে আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়া এবার পদোন্নতি পেলেন। সরকার তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করেছে, যা প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে এবং এতে পদোন্নতির বিষয়টি

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: আজহারী

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের খবরকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, তার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। আজহারী জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়ায় মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন অবস্থান করছেন এবং এখনও কোনো বক্তব্য দেননি। সাংবাদিকদের