প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, ৯:৪৬

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর এলাকার একমাত্র কর্মসংস্থানের অন্যতম প্রতিষ্ঠান আরনু জুটমিলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মিলটি চালু হওয়ায় কর্মরত শ্রমিকদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মিল এলাকায় শ্রমিকদের অপেক্ষার মধ্যে পুনরায় কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়।
