বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাহিলি বাজারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস এর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে বাংলাহিলি বাজারের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহেদী হাসানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার অভিযানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, কাব লিডার মাহিদুল ইসলাম, উম্মে কুলসুম, মোঃ ফারুক হোসেন, জিয়াউর রহমান মামুন, বাংলাহিলি বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,স্কাউটস এর ছাত্র ছাত্রী সহ অনেকে।
হাকিমপুর উপজেলা স্কাউটস এর সাঃ সম্পাদক আফতাবুজ্জামান তাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পরামর্শে আজ বাংলাহিলি বাজারে দোকানের সামনে, রাস্তার পাশে যত্রতত্র পড়ে থাকা পলিথিন ও ময়লা আবর্জনা পরিস্কার করা হয়। সেই সাথে প্রতিটি দোকানি ও পথচারীদের সতর্ক করে দেওয়া হয় এবং নিদিষ্ট ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার জন্য আহবান করা হয়।