প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিজ মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে ও আছড়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই যুবকের ভাবিকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
