প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০

কুমিল্লার দেবীদ্বারে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসাসেবার মান এবং বিভিন্ন অনিয়ম অনুসন্ধানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেবীদ্বার দক্ষিণ ও পৌর এলাকার বিভিন্ন বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান এবং একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ও একটি রেস্তোরাঁকে মোট ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
