প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২১

দিনাজপুরের নবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে মো. মফিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় মো. মাসুদ মিয়া (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, স্ত্রীকে অশ্লীল গালি দেওয়াকে কেন্দ্র করে মফিদুলের সঙ্গে মাসুদের কথাকাটাকাটি হয়। এর জেরেই হত্যাকাণ্ডটি ঘটে।
