প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩

গভীর সমুদ্রে জেলের জালে আবারও ধরা পড়েছে বিরল ও দামি সামুদ্রিক মাছ কালো দাতিনা বা গোল্ডসিল্ক সিব্রিম (Goldsilk seabream)। সুন্দরবন অঞ্চল এবং উপকূলীয় লোনা বা আধা-লোনা পানিতে এ মাছ পাওয়া যায়। অঞ্চলভেদে এটি কালো দাতিনা, সাদা দাতিনা, জাতি দাতিনা বা রাজা দাতিনা নামেও পরিচিত। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত।
