
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার নতুন বাজার ও সিন্দুরখান রোড এলাকায় পরিচালিত পৃথক অভিযানে চিংড়িতে জেলি পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুই ঘটনায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
