প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫

ঝালকাঠির রাজাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে টানা সাতদিন ধরে বিদ্যুৎ নেই। এতে তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন নামাজ পড়তে আসা মুসল্লিরা। বিদ্যুৎ না থাকায় পাখা, আলো, মাইক ও এসিসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রয়েছে। একই সঙ্গে পানির পাম্প বন্ধ থাকায় অযুর পানির ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
