প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
