সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গেঞ্জি
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ওই কক্ষে নতুন করে স্বামী-স্ত্রী ভাড়া নিয়ে বসবাস করতেন। তবে কক্ষটির দরজা-জানালা সবসময় বন্ধ
ঢাকার ধামরাই উপজেলায় ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় তার নানি দেলোয়ারা বেগমের বাড়িতে বসবাস করত। সে ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মা লিজা আক্তার
সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার। তিনি জানান, ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় গোপন
দেশের নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্যাডেটরা সবসময় অগ্রণী ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দেশের প্রয়োজনে বিএনসিসির দায়িত্ব ও গুরুত্ব আরও বেড়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে আয়োজিত বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং–২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি গ্রেপ্তারের সময় পুলিশের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে আশুলিয়া থানার এক উপ-পরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার সংলগ্ন বাঁশঝাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন আশুলিয়া থানার এসআই মনিরুল
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ায় জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা এলাকায় এ জনসভা ও র্যালি পালন করা হয়। ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে স্থানীয়রা রুস্তম আলীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য
সাভারের আশুলিয়ায় চেকপোস্ট অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনী ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায়। আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার উত্তর বড়াইল গ্রামের মৃত কেরামত আলীর মেয়ে নাজমা আক্তার (৩৫), একই এলাকার আয়েশ আলীর ছেলে রাজন মিয়া (২০) এবং মুসলিম মিয়ার ছেলে
ঢাকার সাভারের সাংবাদিক নাজমুল হুদাকে মারধর, চাঁদা দাবি ও অপহরণের চেষ্টার অভিযোগে আলোচিত সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে সাব্বিরসহ মোট ১১ জনকে আসামি
গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা ও সাভারে ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর হত্যাচেষ্টা সহ সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা ও নির্যাতনের প্রতিবাদে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবুল হান্নান সংহতি প্রকাশ করে বলেন, সাংবাদিক পুলিশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচার নিশ্চিত করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শ্রমিকলীগ নেতা নাজমুল হক ইমু অবশেষে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকা থেকে র্যাব-৪ এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। নাজমুল হক ইমু আশুলিয়া থানার শ্রমিক লীগের প্রচার সম্পাদক এবং জাতীয় শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য হিসেবে রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত।