প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

বরিশাল জিলা স্কুলে কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
