প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনটি দীর্ঘদিন ধরে পাঁচবিবি, হিলি, ঘোড়াঘাটসহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ এ স্টেশন ব্যবহার করেন এবং নিয়মিত রাজস্ব আয়ও হচ্ছে রেলওয়ের। তবে যাত্রীসংখ্যা ও আয় বাড়লেও সে তুলনায় বাড়েনি যাত্রীসেবার মান। প্রয়োজনীয় অবকাঠামো ও মৌলিক সুবিধার ঘাটতিতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
