
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ৪২ বস্তা সার উদ্ধার করা হয়।
