
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মদগুলো উদ্ধার করা হয়। বুধবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
