প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
