
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৬

একটি কলার কাঁদিতে সর্বোচ্চ কতটি কলা থাকতে পারে—এমন প্রশ্নের ব্যতিক্রমী উত্তর মিলেছে মৌলভীবাজারের বড়লেখায়। সাধারণত একটি কাঁদিতে ১০০ থেকে ২০০টি কলা দেখা গেলেও উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার এলাকার শিক্ষক ও শৌখিন চাষি রেজাউল করিম খন্দকারের বাগানে একটি কলাগাছের প্রায় ৭ ফুট দীর্ঘ কাঁদিতে ধরেছে হাজারের বেশি কলা। বিরল এ দৃশ্য দেখতে প্রতিদিন বাগানে ভিড় করছেন কৌতূহলী দর্শনার্থীরা।
