প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারের নিউ জামাল মার্কেটে (জামাল কমপ্লেক্স) ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে নিউ জামাল মার্কেটসংলগ্ন ছেহের মিয়ার রঙের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের অভিযোগ, দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
