
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

মৌলভীবাজার সদর মডেল থানার একটি ছিনতাই মামলায় সামসুল ইসলাম ওরফে ‘কাউয়া সামসু’ (৪০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


