
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১০

মৌলভীবাজার সদর উপজেলায় চলন্ত টমটমে উত্ত্যক্তের শিকার হয়ে আত্মরক্ষার্থে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন ১৮ বছর বয়সী এক কলেজছাত্রী। পাকা সড়কে ছিটকে পড়ে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে এবং সামনের দুটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
