প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৯

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হিরা মিয়া (২৮) ও শফিউর রহমান শুভ (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
