
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৭:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিস শেখকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১০ জানায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতে পালিয়ে যাওয়া জামাল কয়েক মাস কারাভোগ শেষে দেশে ফিরে পুনরায় ভাড়াটে খুনি হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছিলেন।
