প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১৭:২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে শিশুর চিকিৎসা নিতে গিয়ে এক আনসার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে অপর এক আনসার সদস্যের বিরুদ্ধে। রোববার রাতে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে মুচলেকা নিয়ে সংশ্লিষ্টদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
