যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটের পাঁচবিবিতে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উদর্যাপন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত হেলাল মন্ডল ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জসিম উদ্দিন, একাডেমী সুপারভাইজার জহুরুল ইসলাম, উপজেলা জামাতে ইসলামী আমির সুজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সদস্য সংগীতশিল্পী এম আই মিঠু, পৌর ছাত্র দলের আহবায়ক আর আই রকিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী। পরে স্থানীয় সংঙ্গীত শিল্পীরা সম্মিলিত কন্ঠে নজরুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও কাশপিয়া তাসরিন বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।"