
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:৫৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধনকে কেন্দ্র করে নানা অনিয়ম, দুর্নীতি ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, আয়কর রিটার্নের প্রমাণপত্রের অজুহাতে হয়রানি, জমির মূল্য কম দেখিয়ে সরকারি রাজস্ব ফাঁকি, দলিলে সামান্য ত্রুটির জন্য ঘুষ দাবি এবং জাল দলিলের চেষ্টায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেওয়া। পাশাপাশি অফিসের জরাজীর্ণ প্রধান গেট ও সাইনবোর্ড না থাকার বিষয়টিও সামনে এসেছে।
