প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৪৭

নওগাঁর আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাথী (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার শাহাগোলা ইউনিয়নের বড়-রসুলপুর জেলেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাথী ওই গ্রামের বাসিন্দা এবং প্রবাসী প্রেম কুমারের স্ত্রী।
