
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়কের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না করায় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অন্তত আট থেকে দশবার চিঠি দিয়েও কাজ শেষ করানো সম্ভব না হওয়ায় চুক্তি বাতিলের সুপারিশ করেছেন উপজেলা প্রকৌশলী।
