প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৬:১১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জরুরি চিকিৎসাসেবা সহজ করতে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি জানান, অসহায় মানুষ মাত্র ৫০ টাকা দিয়ে এ সেবা নিতে পারবেন।
