প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ভাটা শহীদের বিরুদ্ধে স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগ উঠেছে। ওই নারীকে নিয়ে পিরোজপুরের একটি আবাসিক হোটেলে রাতযাপনের অভিযোগ করেছেন তাঁর স্বজনরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন শহিদুল ইসলাম।
