
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২২:২৮

প্রকৃতিতে এখন শরতের রাজত্ব। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে দোল খাওয়া শুভ্র কাশফুলে অপরূপ সাজে সেজেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল। শহরের ভানুগাছ সড়কের বিটিআরআই সংলগ্ন ভুরভুরিয়া ছড়ার দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ফুটেছে কাশফুল। শহর থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরের এ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা।
