
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৩৪

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
