প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:৮

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী হিমায়িত অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রাইয়ে পৌঁছায়।
