প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২১:১৯

ঝালকাঠির রাজাপুরে অবৈধ পলিথিনবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তর। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে ৩৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
