দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামি আসাদুল (৪৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত আসামি আসাদুল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী রাজধানীর আদাবর-১৩ রামচন্দ্রপুর, মোহাম্মদপুর এলাকার ঠিকানা ব্যবহার করে আত্মগোপনে ছিলেন। আসামীর স্থায়ী ঠিকানা থানার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মোজাম্মেল হক এর ছেলে।
তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ও বর্তমান সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ও জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক হাকিমপুর থানাকে শতভাগ মাদকমুক্ত এবং ওয়ারেন্ট ভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে আসামীর স্থায়ী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
আসামির বিরুদ্ধে পার্শ্ববর্তী পাঁচবিবি থানায় মাদক মামলায় জিআর ৫২৭/২২ ওয়ারেন্ট রয়েছে। পুলিশের আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালত দিনাজপুরে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।