
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৫৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বসতঘর হারিয়ে পরিবারটি বর্তমানে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে।
