
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ২০:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারি ব্যবসায়ীর ছদ্মবেশ ধারণ করে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওয়ানের খামার ও বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে মাদক কারবারি ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অপর তিনজনকে ইয়াবা সেবনের সময় গ্রেপ্তার করা হয়েছে।
