
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৫৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। উপজেলার তিন লাখের বেশি মানুষের চিকিৎসাসেবার একমাত্র সরকারি ভরসাস্থল এই হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে চরম দুর্ভোগে পড়ছেন রোগী, স্বজন, চিকিৎসক ও নার্সরা। বিশেষ করে রাতে বিদ্যুৎ না থাকায় হাসপাতালের জরুরি বিভাগেও মোমবাতির আলোয় চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
