প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২০:১৯

পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিমুল হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পায়নি।
