প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ২০:১৪

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
