
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ২২:৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে ডিলারের বিরুদ্ধে গাফিলতি, সার বিক্রির রসিদ না দেওয়া, রেজিস্টার ঘষামাজাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তবে গুদামের বেড়া ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনায় কাউকে অভিযুক্ত বা চিহ্নিত করা হয়নি। এ নিয়ে জনমনে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে গত বৃহস্পতিবার থেকে সার বিতরণ বন্ধ থাকায় কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে।
