শনিবার, ২২ আগস্ট, ২০২৬৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১৮:২৭

শেয়ার করুনঃ
গোয়ালন্দে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে মো. ফারুক শেখ (৪০) নামে এক চা বিক্রেতাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা থেকে ২টার মধ্যে পৌর জামতলা বাজারসংলগ্ন ইসহাক মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত ফারুক শেখ গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় আব্দুল খালেক শেখের ছেলে। ফারুক ও তার দুই ভাই মিলে দৌলতদিয়া যৌনপল্লীতে চায়ের দোকান পরিচালনা করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নিহতের ছোট ভাই বারেক শেখ জানান, শনিবার ভোর ৬টার দিকে দোকান থেকে বাড়িতে ফিরে গোসল শেষে নিজ ঘরে ঘুমাতে যান ফারুক। দুপুর সাড়ে ১২টার দিকেও তাকে ঘুমিয়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

আরও

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত চার

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত চার

পরে দুপুর আড়াইটার দিকে পরিবারের একজন সদস্য তাকে খাবার দিতে ঘরে গিয়ে ফারুককে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, ফারুকের সঙ্গে কারও বিরোধ ছিল বলে তারা জানেন না। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারছেন না। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, ফারুক তিনটি বিয়ে করেছিলেন। তবে কোনো স্ত্রী বর্তমানে তার সঙ্গে থাকতেন না। তার একমাত্র কন্যাসন্তান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকেন বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রাথমিক তদন্ত শুরু করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়ালন্দে হত্যাচা বিক্রেতা ফারুক শেখরাজবাড়ী হত্যাকাণ্ড
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত চার

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত চার

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুক শেখকে মৃত অবস্থায় পায়। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দে চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা

জাতীয় স্বার্থেই হবে ভারত সফর, তাড়াহুড়া নেই

জাতীয় স্বার্থেই হবে ভারত সফর, তাড়াহুড়া নেই

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে

বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে

শিল্পে জ্বালানি সংকট কাটাতে বিকল্পের ভাবনা

শিল্পে জ্বালানি সংকট কাটাতে বিকল্পের ভাবনা

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সম্ভাবনা

এ সম্পর্কিত আরও পড়ুন

মহেশপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মহেশপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আজ দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও শিশুটির স্বজনরা। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির পাশের এলাকায় খেলছিল। এ সময় অভিযুক্ত আব্দুল মান্নান তাকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির একটি কক্ষে নিয়ে যান বলে অভিযোগ

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা

পার্বত্য জেলা খাগড়াছড়িতে অল্প সময়ে অতিভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় জেলার বিভিন্ন নদী, ছড়া ও পাহাড়ি জলধারার পানি দ্রুত বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা উপজেলার মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত থেকে শুরু

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত চার

ওসমানীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত চার

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক

ঝিনাইদহে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত এক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে জনতার গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বিধবা নিলুফা বেগমের বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে দুই ব্যক্তি প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে নিলুফা বেগম চিৎকার শুরু করলে আশপাশের

সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়, চুরির তথ্য

সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়, চুরির তথ্য

সিলেট নগরের রায়নগরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, প্রেম বা শারীরিক সম্পর্কের কারণে নয়, বরং চুরি করতে গিয়ে ধরা পড়ার পর তিনজনকে হত্যা করেন গ্রেপ্তার বাবুল মিয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বাবুল। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্র জানায়,