প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৭:৫৬

পটুয়াখালীর মহিপুর, চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় সেকান্দারের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।
