প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৭:৫২

বাংলাদেশের হিসাবরক্ষণ, কোম্পানি সচিব, কর ও সংশ্লিষ্ট পেশাজীবী সম্প্রদায়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও পেশাগত সহযোগিতা জোরদারে একটি পেশাদার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ আলোচনায় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ) এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) প্রতিনিধিরা অংশ নেন।
