প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:৫০

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনা দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসব অস্ত্র ও গোলাবারুদ রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল বলে জানিয়েছে সংস্থাটি।
