
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯৭৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৬৮ বছর বয়সী এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে রায়গঞ্জ থানাধীন দাথিয়া দিগর গ্রামের হানিফ ফুড ভিলেজের সামনে রংপুর থেকে ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
