
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৩:৮

রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় বিদ্যুৎবিহীন ৩৮৯টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে প্রায় ৩০০টি বিদ্যালয় অতি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। এসব বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা হলে দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
