প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১০:৪৬

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা আটে পৌঁছায়।
