
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ২০:৫৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৪ নম্বর শমশেরনগর ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান কিংবা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে নাগরিক সেবা। গত ৯ জুলাই ২০২৬ থেকে পরিষদে কার্যকর কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় ট্রেড লাইসেন্স, জাতীয়তার সনদ, প্রত্যয়নপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ অধিকাংশ সেবা বন্ধ রয়েছে। এতে সপ্তাহের পর সপ্তাহ চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।
