
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১১:৪৯

বৈরী আবহাওয়া ও সাগরে ইলিশের স্বল্পতার কারণে কক্সবাজারের জেলে, ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। গভীর সমুদ্রে বড় ট্রলারগুলো কাঙ্ক্ষিত মাছ না পেয়ে বারবার খালি হাতে ফিরছে। ফলে মাছের সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের বোঝা। তবে জেলে ও ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে ফিরলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইলিশের প্রকৃত মৌসুম শুরু হবে।
